1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় এসএসসিতে পাসের হার ৫৮.১৯%, ফেল ৩২৪ ‎ ক্ষতিকর ওষুধে গরু মোটাতাজাকরণ, পল্লী চিকিৎসককে জরিমানা চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা’—সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা গোবিপ্রবির গণঅভ্যুত্থান দিবসের ফিস্টে ডালে নাড়িভুঁড়ি ও পচা ডিমের অভিযোগ, ক্ষোভ শিক্ষার্থীদের জাল দলিল কাণ্ডে কোটালীপাড়ায় তোলপাড়, সাময়িক বরখাস্ত দুই দলিল লেখক বালিয়াকান্দিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত গোপালগঞ্জে বসতঘরে ট্রাক উল্টে অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকায় কড়া নজরদারি

সদরপুরে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, জিৎ সাহার বিরুদ্ধে থানায় মামলা

সদরপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৮৪৬ Time View
ছবিঃ জগানাথ সাহার পুত্র জিৎ সাহা

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় শেখ রহিমউদ্দিন (৮২) নামে এক বৃদ্ধ নিহত হয়। গত ২৪ মার্চ রবিবার সন্ধ্যা ৬.৪৫ দিকে সদরপুর থানা রোডের সোনালী ব্যাংকের সামনের সড়কের এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক জিৎ সাহা (১৮) এর বিরদ্ধে নিহতের পুত্র মোঃ শহিদুল ইসলাম বাবুল বাদী হয়ে সদরপুর থানায় মামলা দায়ের করেন। নিহত শেখ রহিমউদ্দিন সদরপুর ইউনিয়নের নয়রশি নামক গ্রামে বসবাস করতেন।

মোটর সাইকেল চালক জিৎ সাহা(১৮) একই ইউনিয়নের কালিখোলা এলাকার জগানাথ সাহার পুত্র। নিহতের ছেলে শহিদুল ইসলাম বাবুল জানায়, আমার বাবা ইফতারের পর সন্ধ্যায় চায়ের দোকান থেকে চা খেয়ে সোনালী ব্যাংকের সামনের রাস্তা দিয়ে হেটে সদরপুর বাজারের দিকে আসার সময় পিছন দিক থেকে জিৎ সাহা মোটরসাইকেল দ্রত ও বেপরোয়া গতিতে এসে তার বাবার শরীরের উপর দিয়ে উঠিয়ে দেয়। তখন রাস্তার উপর পড়ে তার মাথা, বুক সহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম হয়।

পরে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে তাকে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থ্য গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। সেখানে অবস্থ্য আরও খারাপ হওয়ায় কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে ২৫ মার্চ তিনি ঢাকার সমরিতা হাসপাতালে ভর্তি করানো হয়। ওইদিন দুপুর ০১টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থ্যায় মারা যায়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে মামলার সত্যতা নিশ্চিত করে জানায়, উক্ত ঘটনায় নিহতের ছেলে শহিদুল ইসলাম বাবুল বাদী হয়ে মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করেছেন। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!