1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

কাশিয়ানিতে মৃত্য মনোয়ারা বেগম ভাতার টাকা ফিরে পেতে ঘুরছে দ্বারে দ্বারে

কাশিয়ানি প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৭৬৩ Time View

গোপালগঞ্জে কাশিয়ানি উপজেলার রাহুথর গ্রামের মনোয়ারা বেগমকে মৃত্য দেখিয়ে বিধবার ভাতার টাকার নাম কর্তন করে অন্যকে দেওয়ায় এখন ভাতা ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম কাশিয়ানি উপজেলার হাতিয়ারা গ্রামের মৃত হাবিল ফকিরের স্ত্রী।

ভুক্তভোগী মনোয়ারা বেগম বলেন, আমার স্বামী মৃত্যুর পরে আমার অন্ধ প্রতিবন্ধি ছেলেদের নিয়ে কষ্টে জীবন পার করতেছিলাম। পরে ২০১৭ সালে আমাকে একটি বিধবার ভাতার কার্ড করে ইউনিয়ন পরিষদ। গত বছর নির্বাচরেন পর আমাদের ৩ নং ওয়ার্ডের নতুন মেম্বার জামাল আমাকে মৃত্য দেখিয়ে আমার বিধবা কার্ডটি কর্তন করে দেয়। আমার অন্ধ প্রতিবন্ধী ছেলেদের নিয়ে এখন অনেক কষ্টে খেয়ে না খেয়ে জীবন করছি এখন।

হাতিয়ারা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার জামাল বলেন, আমার ওয়ার্ডের মনোয়ারা বেগম নামে তিনজন রয়েছে। ভুলে তার নামের মৃত্যু সনদ দিয়ে তার নাম কর্তন করা হয়েছে। মৃত্যু হয়েছে অন্য এক মনোয়ারা বেগমের। বিষয়টি সংশোধন করা হয়েছে এবং তিনি দ্রুত আবার বিধবা ভাতা ফিরে পাবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!