1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

পুলিশের চ্যালেঞ্জিং পেশায় তিন নারী পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৬২৯ Time View

বাংলাদেশ পুলিশে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদ পুলিশ সুপার (এসপি)। একজন এসপি জেলা পুলিশের সর্বেসর্বা। বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে তিনটি জেলায় তিনজন নারী পুলিশ সুপার রয়েছেন। তারা হলেন- গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা, শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম এবং খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

পুলিশ বাহিনীতে পুরুষদের সঙ্গে সমানতালে এগিয়ে চলছেন নারীরা। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন বিভিন্ন দায়িত্ব। প্রয়োজনীয় যোগ্যতার পরিচয় দিয়ে অতিরিক্ত আইজিপি পদেও পদোন্নতি পাচ্ছেন।

কনস্টেবল ও উপ-পরিদর্শক (এসআই) পদে মাত্র ১৪ জনকে নিয়ে ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে নারীর যাত্রা শুরু। সময়ের পরিবর্তনে ২০২৪ সালে এসে সেই সংখ্যা এখন ১৬ হাজার ৮৫৮ জনে। নারী পুলিশ সদস্যরা এখন দায়িত্ব পালন করছেন উচ্চ পর্যায়েও। এ মুহূর্তে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে কর্মরত আছেন বেশ কয়েকজন নারী। অতীতে অলংকৃত করেছেন অতিরিক্ত আইজিপির পদও।

নারীর এ অগ্রযাত্রার পথ একেবারে সহজ ছিল না। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। নারী পুলিশ সদস্যদের সমস্যাগুলো সম্পর্কে এক শ্রেণির পুরুষ কর্মকর্তার অসংবেদনশীলতা এই সমস্যা আরও প্রকট করেছে। তবে সাম্প্রতিক সময়ে এ সমস্যা নেই বললেই চলে। পুলিশের নারী সদস্যরা স্বতঃস্ফূর্তভাবেই কাজ করছেন বাহিনীতে। আগ্নেয়াস্ত্র নিয়ে ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা থেকে শুরু করে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনও করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!