1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

গোপালগঞ্জে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার-২

আরমান খান জয়
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৮০০ Time View

গোপালগঞ্জ শহরের বেদগ্রাম থেকে ৭ লক্ষাধিক জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ কামরুল ইসলাম এবং তার স্ত্রী হোসরেআরা বেগমকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও সদর থানা পুলিশ। গ্রেফতার কামরুল ইসলাম রবগুরা জেলার পাথরঘাটা উপজেলার লাকুরতলা গ্রামের মো: আব্দুল সালামের ছেলে। হোসনেআরা বেগম বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার মোল্লারকুল গ্রামের চাঁনমিয়ার মেয়ে।

গতকাল শনিবার (৩ জুন) গভির রাতে বেদগ্রাম থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি তদন্ত শিতল চন্দ্র পাল।

গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মো: মোহাইমিনুল ইসলাম বলেন, গতকাল শনিবার গভির রাতে গোপণ সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলা পুলিশ ও সদর থানা পুলিশ শহরের বেদগ্রাম দক্ষিনপাড়া হায়াত আলীর বাড়ির ৪র্থ তলা ফ্লাট থেকে ৭ লক্ষধিক জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ কামরুল ইসলাম এবং তার স্ত্রী হোসরেআরা বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের অপর সহযোগী কামরুল ইসলামের ভাই মো: ছগির হোসেন ওরফে শাহিন পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধের গোপালগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!