1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মুকসুদপুরে মিনি বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ১৬

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩৪ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে মিনি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজিব শেখ নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের ভাই রানা শেখসহ আরো ১৬ জন।

রোববার দুপুর ১২টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারীর খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব শেখ ও আহত রানা শেখ একই উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামের জব্বার শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করছেন মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম।

পুলিশ জানায়, মুকসুদপুর থেকে বরইতলাগামী আরাফাত এন্টারপ্রাইজের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়লে ঘটনাস্থলেই রাজিব শেখ নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রানা শেখসহ বাসের অন্তত ১৬ যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। গুরুতর আহত রানা শেখকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!