1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মুকসুদপুরের গোবিন্দপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৯৪০ Time View
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান মো: ওবাইদুল ইসলামসহ সদস্য বৃন্দ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সর্ববৃহত ৩নং গোবিন্দপুর ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার (৩ জুন) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান মো: ওবাইদুল ইসলাম এই বাজেট ঘোষনা করেন। এসময় তিনি এবছরের প্রস্তাবিত ১ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৪শত টাকা বাজেট ঘোষনা করা করেন।

বাজেট ঘোষনাকালে উপস্থিত ছিলেন সদস্য সচিব ব্রজেন বাইন, প্যানেল চেয়ারম্যান সাইফুল কাজী, ইউপি সদস্য সুমন, আমিনুর, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ শেখ, আয়ুব আলী শেখ, সংরক্ষিত আসনের মহিলা সদস্য মহিলা সদস্য এবং এলাকার সব শ্রেণির পেশার ব্যাক্তিবর্গ।

গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম জানান, ইউনিয়নের সকল ইউপি সদস্য এবং ইউনিয়নের সকল শ্রেণি পেশার ব্যাক্তিদের সামনে এই অর্থবছরের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা শেষে প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়। ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, অতিদরিদ্র কর্মসূচী, ইউনিয়ন পরিষদের বেতন ভাতা সহ বিভিন্ন ধরনের খরচ সহ এই প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। আশা করি এলাকার যে সকল কাজ বাকী রয়েছে এই অর্থবছরে শেষ করতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!