1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মুকসুদপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার 
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৩৫৬ Time View

 

আগামী ২৫ হতে ৩০ নভেম্বর-২০২৩ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ২১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় মুকসুদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস,এম ইমাম রাজী টুলু।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর মুকসুদপুর পৌর মেয়র মো: আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: রায়হান ইসলাম শোভন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাস দূর্গা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: রবিউল ইসলাম মোল্লা ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: পঙ্কজ হালদার। এসময় বক্তব্য রাখেন পাক্ষিক মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মো: ছিরু মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস,এম ইমাম রাজী টুলু পরিবার পরিকল্পনার কর্মকান্ডকে মানুষের দাড় গোড়ায় পৌছিয়ে দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সাংবাদিক এবং উপজেলার ১টি পৌর সভা ও ১৬টি ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগে মাঠ পর্যায়ের কর্মচারীগণ এ্যাডভোকেসি সভায় অংশ নেন। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!