1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

সালথায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সালথা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬৯৫ Time View

ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে বুধবার (২৪ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মার্চ মাসের এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পারষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্ত্র বর্মণ, নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, বিভাগদী শহিদ স্মৃতি কলেজের অধ্যক্ষ তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জান ফকির মিয়া, সালথা থানা পুলিশের এসআই রাকিবুল ইসলাম প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনপ্রতিনিধিসহ সবাইকে দায়িত্বশীল আচরণ করার কথা বলেন পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পরবর্তী সময়ে উপজেলার সর্বত্র আইন শৃঙ্খলা যেন স্বাভাবিক থাকে সেই বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার কথা বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!