1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে ফরিদপুরে মামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬৯০ Time View

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের (৬৫) বিরুদ্ধে ফরিদপুরে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুর ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতে এ মামলাটি দায়ের করা হয়। আর মামলাটি দায়ের করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। সে জেলা শহরের দক্ষিণ আলীপুরের ওলিউল হকের ছেলে। দুপুরে ফরিদপুর কোর্টের পরিদর্শক আবুল খায়ের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আর্জিতে তিনি উল্লেখ করেন, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ফলে তার জীবনহানি ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী বর্তমানে আতংকের মধ্যে রয়েছে। তাছাড়া বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় তা মানহানি হয়েছে। মানহানির ঘটনায় ২০ কোটি টাকা উল্লেখ করা হয়। অতিরিক্ক চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক তরুণ বাছার মামলাটি আমলে নিয়ে তা এফআইআর এর জন্য কোতয়ালী থানাকে নির্দেশ দেন। মামলাটি দায়েরের সময় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংঘঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে মামলার বাদী ফরিদপুর জেলা আ’লীগের সভাপতি শামীম হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষুব্ধ মানুষ হুমকিদাতার বিচার চাচ্ছে। প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা, মেরে ফেলে ও কবরস্থানে পাঠানোর হুমকি জাতিসহ বিশ্ব বিবেক মানেনা।
তিনি আরও বলেন, এজন্য আমরা আইনের দারস্থ হয়ে বিচার চেয়েছি। আশা করছি আদালতে সুষ্ঠু বিচার পাবো। তিনি দাবী করেন, এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপির যে এটা নীলনকশা ছিলো তা ফাঁস হয়ে গেছে। জাতি জেনে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!