1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রশংসা করলেন জাপানিজ মিস তামিকো

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৫৭৯ Time View

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশংসা করেছেন জাপানের সাপোর্ট সিষ্টেম কো-অপারেটিভের কর্ণধার মিস তামিকো মিজোয়ই। গতকাল বুধবার (২৪ মে) দুপুরে ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে আলোচনা সভায় তিনি প্রশংসা করেন।
তিনি বলেছেন- বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা জাপান থেকে উন্নত। এই স্কুলে আসার পরে আমার মনে হচ্ছে না এর থেকে জাপানের শিক্ষা প্রতিষ্ঠান উন্নত। এখানের ছেলে-মেয়েদের শৃঙ্খলতা আর চলাফেরা আমার ভালো লেগেছে। এদেশের ছেলেদের শিখার আগ্রহ আছে- এটিও আমার কাছে ভালো লেগেছে।
তিনি বাংলাদেশের উন্নয়ন দেখেও বিস্ময় প্রকাশ করে বলেন- অচিরেই বাংলাদেশ জাপান থেকেই এগিয়ে যাবে। এখানের ইন্টারনেট ব্যবস্থা অনেক ভালো। এখানে বসে জাপানে ভিডিও কলে কথা বলা সময় মনে হয়েছে জাপানে বসেই কথা বলেছি। এক্ষেত্রে বাংলাদেশে এগিয়ে গিয়েছে।
তিনি বলেন- জাপানীদের মতো আপনাদের নিজেদের কাজ নিজের করতে হবে। যেকোনো কাজ করার আগে সকলকে অনেক চেষ্টা করতে হবে। কারন, চেষ্টা করলে সফলতা আসবেই। আমাদের সকলের একটা লক্ষ্য থাকতে হবে। সেজন্য পরিশ্রমের বিকল্প নেই, পরিশ্রমের মধ্যে দিয়েই সফলতা আসে। অকো-টেক্স গ্রæপের এমডি ইঞ্জিনিয়ার সোবহান সাহেব পরিশ্রম করেই এসেছেন। আমি সোবহান সাহেবের সাথে দেখা করার আগেই ৫/৭টি প্রতিষ্ঠানে গিয়েছি। কিন্তু সোবহান সাহেবের প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠান থেকে অন্যরকম। আমি বিশ্বের অনেক মানুষের সাথে মিশেছি কিন্তু সোবহান সাহেবের চিন্তা-ভাবনা জাপানীদের সাথে মিল রয়েছে।
এ সময় তার পুত্র মি. কেনজি মিজোয়ই বক্তব্যকালে অকো-টেক্স গ্রæপের অঙ্গ প্রতিষ্ঠান নিয়ে প্রশংসা করেন। তিনি বলেছেন- জাপান থেকেও সোবহান সাহেবের প্রতিষ্ঠান অনেক উন্নত এবং পরিস্কার পরিচ্ছন্ন। সোবহান সাহেবের মাদ্রাসা, স্কুল পরিদর্শন শেষে মনে হয়েছে জাপান থেকে এগিয়ে গিয়েছে। তিনি শিক্ষার্থীদের সোবহান সাহেবকে ফলো করে এগিয়ে যাওয়ার আহŸান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অকো-টেক্স গ্রæপের ব্যবস্থাপণা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। তিনি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নিদের্শনামূলক কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিঙ্গাপুরের ব্যবসায়ী ও আলেয়া ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কর্ণধার মিঃ মোহাম্মদ মোস্তফা, অকো-টেক্স গ্রæপের চেয়ারম্যান মতিয়া বেগম, কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ফকির মো: বেলায়েত হোসেন, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো: আলতাফ হোসেন।
এর আগে আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার ক্লাসরুম, ক্লাবরুম, লাইব্রেরী, টিচার্স রুম, ল্যাবরেটোরি পরিদর্শন করেন। পরে আলোচনা সভায় অংশগ্রহণ করেন তারা। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ। এছাড়া ৮ম বারের মতো সিআইপি পদক পাওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সাহেবকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ। পরে মাদ্রাসা চত্ত¡রে ফলজ বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!