1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

অপরাধীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না: পুলিশ সুপার আল বেলী আফিফা

সোহেল রানা
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৭৫৬ Time View

 

হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সকল পূজারীদের সাথে সম্প্রীতি সভা করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা।
শুক্রবার (১৩ অক্টোম্বর) সকাল ১০টায় মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্ত¡রে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কাজী মাহবুবুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মোহাইমিনুল ইসলাম, মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: কামরুজ্জামান।
মুুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে এবং ওসি তদন্ত শীতল চন্দ্র পালের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: রবিউল আলম সিকদার, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কান্তি বোস,পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, বহুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সরকারী এস,জে মডেল উচ্চ বিদ্যালয় সুকদেব পোদ্দার, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারন সম্পাদক বিকাস চন্দ্র দাস, ননিক্ষীর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার মন্ডল ও পূজারী বিধান পান্ডে প্রমূখ। সম্প্রীতি সভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,স্থানীয় সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলার ১টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের পূজারীদ্বয় উপস্থিত ছিলেন।
সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেছেন, সবাই দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি মÐপে আশপাশে সবাইকে নিয়ে সম্প্রীতি কমিটি করতে হবে। দুষ্কৃতকারীরা যেন কোনো প্রকার অপরাধ সংগঠিত করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। মাদক সেবন করে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। অপরাধীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!