1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

৫ম বারের মত গোপালগঞ্জের শ্রেষ্ঠ অধ্যাপক ড.প্রনয় বালা

কাজী আল তাজরীমিন 
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১০১৫ Time View

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যাপক ড. প্রণয় বালা হাজী লালমিয়া সিটি কলেজ থেকে নির্বাচিত হয়েছেন ।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা শিক্ষা অফিসার মুহাম্মাদ সিদ্দিকুল ইসলাম এর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন অধ্যাপক ড.প্রনয় বালা ।

অধ্যাপক ড.প্রনয় বালা ১৯৯৯ সালের ডিসেম্বরে ওই কলেজে যোগদানের পর পাঁচবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যাপক নির্বাচিত হয়েছেন।ড.প্রনয় বালা গোপালগঞ্জ সদর উপজেলার পদ্ধবিলা ইউনিয়নের কৃতিসন্তান ।

জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগ্যতা,বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা,শিক্ষকতার অভিজ্ঞতা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক বৈশিষ্ট্য,শৃঙ্খলাবোধ, পেশাগত দায়িত্ব,গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা সহ নানাবিধ বিষয় বিবেচনা করে ড.প্রণয় বালা কে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ অধ্যাপক নির্বাচিত করা হয়।

ড.প্রনয় বালা জার্মানি থেকে পি.এইচ.ডি করেন কৃষিশিক্ষা বিষয়ের উপর ।এছাড়াও তিনি ১০টি বই প্রকাশ করেছেন, একাডেমিক বই সহ ভিন্ন ধর্মী বই রয়েছে এর মধ্যে ।

ড.প্রণয় বালা শিক্ষা প্রসার সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন । তার এইসফলতা প্রাপ্তিতে শিক্ষার্থীরা সহ সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন ।
এ নিয়ে ড.প্রনয় বালা বলেন সৃষ্টিকর্তার প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা ।ধন্যবাদ জানাই আমার কলেজের অধ্যাক্ষ মহাদয়,উপ-অধ্যাক্ষ মহাদয় সহ আমার সহ-কর্মীদের যারা সর্বক্ষেএে আমাকে সহযোগিতা দিয়েছেন ।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ কলেজ অধ্যাপক হিসেবে মনোনীত করায় জেলা ও উপজেলা প্রশাসন সহ শিক্ষা অধিদপ্তর কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!