1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

ফরিদপুরে বিএনপির কোন রাজনৈতিক কর্মসূচী পালন করতে দেওয়া হবে না

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৭১৯ Time View

ফরিদপুরে বিএনপি’র কোন রাজনৈতিক কর্মসূচী পালন করতে দেওয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামীলীগ। রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রকাশ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করেন ফরিদপুর জেলা আওয়ামীলীগ। বিক্ষোভ মিছিল শেষে শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশে এমন হুশিয়ারী উচ্চারণ করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর আওয়ামী লীগের আহŸায়ক শাহিদ উদ্দিন আহমেদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহŸায়ক গোলাম মোহাম্মদ নাসির, যুব মহিলা লীগের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবী, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিব।
প্রতিবাদ সমাবেশে বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কতৃক প্রকাশ্যে জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার হুমকি প্রদানের তীব্র নিন্দা জানান। তারা বলেন- বিএনপি আন্দোলনে ব্যার্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। এই হুমকি নিছক কোন ঘটনা নয় এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। আগামীকাল থেকে ফরিদপুরে বিএনপি’র কোন রাজনৈতিক কর্মসূচী পালন করতে দেওয়া হবে না। অবিলম্বে আবু সাঈদ চাঁদকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওয়াতায় আনতে হবে।
এদিকে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিকাল ৪টায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে তারা এ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ। তিনি তাঁর বক্তব্যে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কতৃক প্রকাশ্য জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার হুমকি প্রদানের তীব্র নিন্দা জানান।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ টি এম জামিল তুহিন, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড মোঃ ইমরান হোসেন রিমন, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ফয়সাল আহমেদ রবিন প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই সময়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পৌর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের আহŸায়ক মনিরুল হাসান মিঠু এর সভাপতিতে উক্ত মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক মনিরুজ্জামান মনির, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এটিএম জামিল তুহীন সহ পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। সমাবেশে বক্তাগণ রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক যে দৃষ্টতাপূর্ণ বক্তব্য মাননীয় প্রধান মন্ত্রীর উদ্যেশ্যে উপস্থাপিত হয়েছে তা বিএনপির দলীয় মনোভাবের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন। তারা শুধু চাঁদকে গ্রেপ্তার নয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহব্বয়ক আবু সাঈদ চাঁদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!