1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৩৩ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ফলাফল উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুব হাসান। শিক্ষকদের ভেতর বক্তব্য রাখেন, সিনিয়র প্রভাষক এনামুল হক ও

একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব কবির উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক আরিফুল ইসলাম রাজু, সাবেক সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রভাষক কর্মকার তাপস কুমার, প্রভাষক সলিল কুমার বিশ্বাস, প্রভাষক সাবিনা ইয়াসমিন, প্রভাষক রেশমা খানম, প্রভাষক বিউটি রানী ধর, প্রভাষক শাহিন আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ এনামুল হক, সেলিমুজ্জামান , মিরাজ হোসেন, আসমা খানম, মনোয়ারা বেগম, আব্দুল বাছিতসহ অন্যান্য অভিভাবক।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করতে অভিভাবকদের নিয়মিতভাবে তাদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!