1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বীরগঞ্জে কৃষি উন্নয়নে ব্র্যাকের উদ্যোগ, হাঁসের বাচ্চা ও মাছের পোনা বিতরণ

ফরিদপুরে বিপদজনক বালাইনাশকের ওপর প্রশিক্ষণ

শহর প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৫৪ Time View

পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ-প্রজেক্টের অন্তর্ভুক্ত গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটির অর্থায়নে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় এবং কীটতত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের মোট ১০০ জন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলে অনুষ্ঠিত হয়।

বালাইনাশক ব্যবহারের বর্তমান অবস্থা, বিভিন্ন পোকা বা বালাই দমনে বালাইনাশক নির্বাচনের মৌলিকনীতি সমূহ, বাংলাদেশে অধিক বিপদজনক বালাইনাশকের সংখ্যা, মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর তাদের প্রভাব, অধিক বিপদজনক বালাইনাশকের বিকল্প এবং মাঠ পর্যায়ে এই সকল বিপদজনক বালাইনাশকের ব্যবস্থাপনা সম্পর্কে কিভাবে সক্ষমতা উন্নয়ন করা যায় সেই সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মকর্তারা তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং বালাই দমনের বিভিন্ন সমস্যাদি তুলে ধরেন।

তারা বলেন বাংলাদেশে কতগুলি অধিক বিপদজনক বালাইনাশক রয়েছে এবং তাদের বিকল্পসমূহ কি কি হতে পারে সে বিষয়ে এতদিন পর্যন্ত তাদের কোন ধারণা ছিলনা কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমে তারা অনেক কিছু জানতে পেরেছেন। বিশেষ করে অধিক বিপদজনক বালাইনাশকের সংখ্যা, মাঠ পর্যায়ে তাদের ব্যবহার, স্বাস্থ্য ও পরিবেশের উপর তাদের প্রভাব ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান লাভ করেন। এছাড়াও একাধিক বালাইনাশকের মিশ্রণ বা ককটেল ব্যবহারের ক্ষতিকর দিকগুলি, কার্যকর বালাই দমনে স্প্রে ড্রপলেটের ভূমিকা, উত্তম কৃষি পরিচর্যা ইত্যাদি সম্পকেও শিখেন।

প্রশিক্ষনার্থীরা বলেন, বালাইনাশকের উপর এই ধরণের প্রশিক্ষণ তারা এর আগে কখনো পাননি, তাই এক দিনের পরবর্তী আরো বেশি সময় নিয়ে এই প্রশিক্ষণ প্রদানের দাবি জানান। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ম্যানুয়াল প্রদান করা হয়। সকাল দশটায় ফরিদপুর অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা এই প্রশিক্ষণ সম্পর্কে স্বাগত বক্তব্য প্রদান করেন। এই প্রজেক্টের টিম লিডার প্রফেসর ড. গোপাল দাস, কীটতত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ একজন বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন।

এছাড়াও অধ্যাপক ড. মো: রমিজউদ্দিন, অধ্যাপক ড. মো মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের কর্মকর্তারা প্রশিক্ষন প্রদান করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!