1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, ইয়াবাসহ যুবক গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত মুকসুদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ​”যৌতুকের নেশায় স্ত্রীকে খুন, আদালতের রায়ে ঘাতক স্বামীর ঠাঁই হলো কারাগারে” সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তুচ্ছ ঘটনায় ঝরল প্রাণ: ফরিদপুরের চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার ৩ আসামি ঢাকায় গ্রেফতার ফরিদপুরে জ্বালানি তেলের তীব্র সংকট: বন্ধের পথে ১০ পাম্প, তেল বিক্রিতে ‘রেশনিং’ শুরু মধুখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ফরিদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত”

ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, ইয়াবাসহ যুবক গ্রেফতার

মধুখালী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩৬ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে মধুখালী থানা পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে দিকে উপজেলার নওপাড়া গ্রামের খইতলা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন ইদ্রিস আলী (৪০)। তিনি মধুখালী উপজেলার আলগাপাড়া গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। শুক্রবার রাতে নওপাড়া গ্রামের খইতলা এলাকায় ডিবি পরিচয়ে দুই ব্যক্তিকে মারধর করেন তিনি। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় জনগণ তাকে আটক করে।

পরে খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জনতার কাছ থেকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা গেছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!