1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু “প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

ফরিদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬১ Time View

​ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।

​​সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ এবং বাজার মনিটরিং জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ বলেন, “উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশকে আরও তৎপর হতে হবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”
​সভাপতি মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, “উপজেলা প্রশাসন সাধারণ মানুষের সেবায় সর্বদা নিয়োজিত। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। বক্তারা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!