ফরিদপুরের সালথা উপজেলা-এর আটঘর ইউনিয়নের সম্মানসেন গ্রামে বিএনপি নেতা আনোয়ার ঠাকুরের নিজ বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় পবিত্র রমজান উপলক্ষে এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ছিদ্দিক তালুকদার, খন্দকার খায়রুল বাশার আজাদ, বিএনপির প্রচার সম্পাদক নাসিরুদ্দিন মাতুব্বর, বিএনপি নেতা সাহিদ মোল্যা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিজান, বিএনপি নেতা মুরাদ মাতুব্বর, যুবদল নেতা বিসু মাতুব্বর এবং সালথা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।