1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় বিএনপি নেতা আনোয়ার ঠাকুরের বাড়িতে ইফতার মাহফিল ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৩৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে যানজটের ‘মরণফাঁদ’: প্রতিকারহীন ভোগান্তিতে শহরবাসী ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, ইয়াবাসহ যুবক গ্রেফতার বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত মুকসুদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ​”যৌতুকের নেশায় স্ত্রীকে খুন, আদালতের রায়ে ঘাতক স্বামীর ঠাঁই হলো কারাগারে” সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তুচ্ছ ঘটনায় ঝরল প্রাণ: ফরিদপুরের চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার ৩ আসামি ঢাকায় গ্রেফতার ফরিদপুরে জ্বালানি তেলের তীব্র সংকট: বন্ধের পথে ১০ পাম্প, তেল বিক্রিতে ‘রেশনিং’ শুরু

ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৩৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

আবুলহাসনাত
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৪ Time View

ফরিদপুরে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার ভোর থেকে বেলা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনার আলোকে শনিবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত ফরিদপুর রেলস্টেশন সংলগ্ন রেলবস্তিসহ শহরের বিভিন্ন চিহ্নিত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অংশ নেন।

অভিযান চলাকালে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় অভিযানে গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!