1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুই নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’ টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক তীব্র লোডশেডিং হামলার ভয়ে বিদুৎ অফিসে পুলিশ মোতায়েন গোপালগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ রাজু মোল্লা গ্রেপ্তার গোপালগঞ্জে চান্দা বিলের পাটের মৌসুমি কাজে ঘুরছে হাজারো শ্রমজীবী পরিবারের ভাগ্যের চাকা মুকসুদপুরে কওমি মাদ্রাসার শ্রেনিকক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সালথায় এসএসসিতে পাসের হার ৫৮.১৯%, ফেল ৩২৪ ‎ ক্ষতিকর ওষুধে গরু মোটাতাজাকরণ, পল্লী চিকিৎসককে জরিমানা

মধুখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন: ৩৫ হাজার শিশু পাচ্ছে ক্যাপসুল

মধুখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯৬ Time View

​সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আজ (রবিবার, ২৮ জুন) সকালে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সরোয়ারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান। তিনি নিজে উপস্থিত শিশুদের মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল তুলে দিয়ে দিনব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. খলিলুর রহমান এবং সেক্রেটারি মো. রেজাউল করিম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধী সমাজের প্রতিনিধি এবং হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

​ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও লক্ষ্যমাত্রা সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সরোয়ার বলেন, “শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অন্ধত্ব দূর করতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার মধুখালী উপজেলায় একটি স্থায়ী কেন্দ্রসহ মোট ২১৬টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। দিনব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।”

​সংশ্লিষ্টরা জানান, সকাল থেকেই কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে স্বাস্থ্যকর্মীরা শিশুদের ক্যাপসুল খাওয়াচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!