1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে হাজী লাল মিয়া সিটি কলেজেল ছাত্র জোবায়ের ভূঁইয়া কে পিটিয়ে হত্যা মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার এমপি মনজুরুল ইসলামের টুঙ্গিপাড়া আগুনে শেষ কৃষকের স্বপ্ন, পুড়ে মারা গেল ৫ দুধের গাভী গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের সড়ক দুর্ঘটনায় নিহত রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোট মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা

ক্ষতিকর ওষুধে গরু মোটাতাজাকরণ, পল্লী চিকিৎসককে জরিমানা

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১২৯ Time View

‎ফরিদপুরের সালথায় ক্ষতিকর ও অনুমোদনহীন ওষুধ ব্যবহার করে গরু মোটাতাজাকরণের অভিযোগে মো. শাহাদাত হোসেন নামে এক পল্লী চিকিৎসককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

‎সোমবার (১০ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ১৪(১) ধারায় তাকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, গরু মোটাতাজাকরণের উদ্দেশ্যে ডেক্সামিথাসন (Dexamethasone) ও সাইপ্রোহেপ্টাডিন (Cyproheptadine) ব্যবহারের অভিযোগে পল্লী চিকিৎসক শাহাদাত হোসেনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

‎সালথা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর ইসলাম বলেন, ক্ষতিকর ডেক্সামিথাসন ও সাইপ্রোহেপ্টাডিন মানুষের জন্য ক্ষতিকর, পশুর জন্যও ক্ষতিকর। এ কারণে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং তাকে সতর্ক করা হয়েছে। আমরা চাই, এলাকার সব মানুষ, পল্লী চিকিৎসক, কেমিস্ট, ওষুধের দোকানদার ও প্রাণিসম্পদের সঙ্গে সংশ্লিষ্ট সবাই সতর্ক থাকুক। এসব ওষুধ মানুষ ও পশু উভয়ের জন্যই ক্ষতিকর।

‎সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, গরু দ্রুত মোটাতাজা করতে ক্ষতিকর বা অনুমোদনহীন ওষুধ ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে গরুর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ওই গরুর মাংস খাওয়ার মাধ্যমে মানুষের স্বাস্থ্যও ঝুঁকিতে পড়তে পারে। তাই খামারি, পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ এ ধরনের ওষুধ ব্যবহার বা বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!