1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুই নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’ টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক তীব্র লোডশেডিং হামলার ভয়ে বিদুৎ অফিসে পুলিশ মোতায়েন গোপালগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ রাজু মোল্লা গ্রেপ্তার গোপালগঞ্জে চান্দা বিলের পাটের মৌসুমি কাজে ঘুরছে হাজারো শ্রমজীবী পরিবারের ভাগ্যের চাকা মুকসুদপুরে কওমি মাদ্রাসার শ্রেনিকক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সালথায় এসএসসিতে পাসের হার ৫৮.১৯%, ফেল ৩২৪ ‎ ক্ষতিকর ওষুধে গরু মোটাতাজাকরণ, পল্লী চিকিৎসককে জরিমানা

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১১৬ Time View

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) গোপালগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা বলেন, শিশুদের সুস্থ বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় গোপালগঞ্জ জেলার নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!