1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় আ.লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলা যাবে না, সাংবাদিককে ছাত্রলীগ নেতার বার্তা গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০; বিস্ফোরণ ও দোকানপাটে হামলা মধুখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিজয় দিবস উদযাপন নিয়ে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় আবারও সংবাদ সম্মেলন করে বিএনপির নেতার পদত্যাগ গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন অপপ্রচার ও একপাক্ষিক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের সালথার ওসির সাহসিকতায় রক্ষা পেল মুকসুদপুর থানার অস্ত্র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

টুঙ্গিপাড়ায় আ.লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলা যাবে না, সাংবাদিককে ছাত্রলীগ নেতার বার্তা

ছাইম খান - গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলে সম্বোধন না করার বিষয়ে এক সাংবাদিককে বার্তা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতা শাহিন বিশ্বাস কালু।

গত ২২ নভেম্বর (রোববার) টুঙ্গিপাড়ায় দলমত-নির্বিশেষে ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এক সাংবাদিক সরাসরি সম্প্রচারের (লাইভ) কথা জানালে ছাত্রলীগ নেতা শাহিন বিশ্বাস কালু তাকে উদ্দেশ করে বলেন, “আপনাদের কাছে একটা কথা হচ্ছে, এই নিষিদ্ধ সংগঠন বলেন বা নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ ছাত্রলীগ বলেন—এই শব্দটি বিশেষ করে টুঙ্গিপাড়ায় বসে উচ্চারণ করার কোনো সুযোগ নেই।”

এ সময় সাংবাদিককে উদ্দেশ করে তিনি এ বক্তব্য দেন।

এদিকে, বর্তমানে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫৫ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার সদস্য এবং দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

তবে জেলার দুটি থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার কারণে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!