1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু “প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

ফরিদপুরে রাজু হত্যার নেপথ্যে আপন ছোট ভাই: মাদক ও পারিবারিক বিরোধে গা শিউরে ওঠা হত্যাকাণ্ড

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০১ Time View

ফরিদপুর শহরের চাঞ্চল্যকর রাজু শেখ (৩৬) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। মাদক ব্যবসার টাকা ভাগাভাগি এবং পারিবারিক কলহের জেরে রাজুকে তার আপন ছোট ভাই এবং সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে। এই ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারসহ এ পর্যন্ত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


আজ (সোমবার ১৬ মার্চ) ফরিদপুর কোতোয়ালি থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, নিহত রাজু শেখ মূলত একজন খুচরা মাদক ব্যবসায়ী ছিলেন। তিনি স্থানীয় বস্তির চিহ্নিত মাদক বিক্রেতাদের কাছ থেকে মাদক কিনে তা সরবরাহ করতেন। মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে আসামিদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। এছাড়া, মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় রাজু তার মা-বাবাকে মারধর করতেন। এর প্রতিশোধ নিতে এবং ব্যবসায়িক দ্বন্দ্বে রাজুর আপন ছোট ভাই মো. ইব্রাহিম শেখ (২৬) অন্যদের সাথে মিলে এই খুনের পরিকল্পনা করেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১ মার্চ রাত আনুমানিক ৯:১৫ মিনিটে ফরিদপুর পৌরসভার স্টেশন মাছ বাজারের কাছে রাজুকে ডেকে আনা হয়। সেখানে আসামিরা রাজুর কাছে মাদক (ইয়াবা) চায়। রাজু তাদের সাথে যেতে রাজি হলে ওঁৎ পেতে থাকা ইব্রাহিম, হৃদয়, সাকিবসহ সহযোগীরা রাজুকে জাপটে ধরে এবং চাপাতি ও ছোরা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা ঢাকা ও পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দেয়। পুলিশ আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা ছোট ভাই ইব্রাহিমসহ ৮ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- অমিত রায় (২২), নূর ইসলাম (৫৪), মেহেরুন নেছা (২৮), মো. নিশান শেখ (২৩), শাহেদ আরমান (২৭), হৃদয় (২২), মারুফ (২৫), মো. ইব্রাহিম শেখ (২৬) (নিহতের ছোট ভাই)।

গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ ১নং হাবেলী গোপালপুর এলাকার একটি মসজিদের পাশের জঙ্গল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৪টি চাপাতি ও ১টি স্টিলের ছোরা উদ্ধার করেছে।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানায়, নিহতের মা ছবি খাতুনের দায়ের করা মামলায় (এফআইআর নং-১৩) অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!