1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় খাদ্যশস্যের জমি দখল করছে তামাক ‎ সদরপুরের সন্তান মীর সোলাইমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর একান্ত সচিব হলেন লক্ষীপাশার বনখেকো তেলাব উজাড় করে দিচ্ছে গোপালগঞ্জের বন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সালথা উপজেলা শিক্ষক সমিতির শুভেচ্ছা জাতীয় স্বার্থই হবে কূটনীতির মূল ভিত্তি, বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান গড়তে চান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ‎ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ফকির তাইজুর রহমান শামা ওবায়েদ রিংকু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সালথার সোনাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করতে চাই : ডঃ মোঃ ইলিয়াস মোল্লা কোটালিপাড়া পৌরসভার বর্জ্যে ক্ষতিগ্রস্ত মৎস অভয়াশ্রম

সদরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ রোকনুজ্জামান, সদরপুর  প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ Time View

ফরিদপুরের সদরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর উত্তরপাড়া মেম্বার বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুদ্দোজা জামান (বদু),ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রুবেল হোসেন, বিএনপি নেতা মাসুদ মাতুব্বার।
আরো উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আরশাদ মাতুব্বার এবং মানিকদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ বাচ্চু, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাইয়ুম হিরু ও লুৎফর তালুকদার।

এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে তাঁর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সেকেন্দার মাতুব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানটির আয়োজন করেন ইমারত মাতুব্বার, রকিব মাতুব্বার ও আওয়াল মাতুব্বার।

দোয়া মাহফিলে সদরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!