1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ চরভদ্রাসনে পুলিশকে আহত করে পালানো সেই কবির খান ঢাকায় গ্রেপ্তার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: ফরিদপুরে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুরে বিধবা নারীর মানববন্ধন

ক্লাস থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৮৯ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি কারখানার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে স্কুল থেকে ১০ কিলোমিটার দূরে উপজেলা চত্ত্বরে শতাধিক শিক্ষার্থীকে দাঁড় করানোর অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে।

রোববার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলা চত্ত্বরে শিক্ষার্থীদের দিয়ে এ মানববন্ধন করানো হয়।

ক্লাস চলাকালীন সময় কোমলমতি শিক্ষার্থীদের ইজিবাইক ভাড়া করে নিয়ে মানববন্ধনে দাঁড় করায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার খাগড়াবাড়িয়া এলাকায় এমএস মেটাল নামে একটি কারখানা বন্ধের দাবিতে কাশিয়ানী উপজেলা চত্ত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে ডেকে এনে স্কুল ড্রেস পরা অবস্থায় মানববন্ধনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। প্রদর্শনের জন্য তাদের প্রত্যেকের হাতে ব্যানার-প্লেকার্ড ধরিয়ে দেওয়া হয়। ব্যানারে পারুলিয়া, মাহমুদপুর, ওড়াকান্দি, সাজাইল ইউনিয়নবাসীর প্রতিবাদ লেখা থাকলেও; সেখানে এলাকাবাসীর উপস্থিত ছিল খুবই কম। তবে পারুলিয়া ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের ছোট ভাই তরিকুল ইসলাম।

অভিভাবকদের অভিযোগ, চারটি ইউনিয়নের ব্যানার ব্যবহার করে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানো হল কেন? এর পেছনে স্থানীয় রাজনীতি বা স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলে তাদের ধারণা।

একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার মূল্যবান সময় এভাবে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক। ক্লাস চলাকালীন তাদের দিয়ে এমন কাজ করানো শিক্ষানীতির স্পষ্ট লঙ্ঘন।’

পারুলিয়া ইউনিয়নের নেতৃত্ব দেওয়া তরিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীরা স্বেচ্ছায় মানববন্ধনে গিয়েছে। তবে ইজিবাইক ভাড়া করার বিষয় কোন সদুত্তর দেননি তিনি।’

শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে আনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত চন্দ্র বিশ^াস বলেন, ‘শিক্ষার্থীরা ১০ টার সময় স্কুলে এসে ক্লাস করেছে। পরে তারা কার ইন্ধনে ক্লাস থেকে বেরিয়ে কাশিয়ানী উপজেলা সদরে গিয়ে মানববন্ধন করেছে, সেটা আমার জানা নেই।’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম বলেন, ‘শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোর কোন নিয়ম বা অনুমতি নেই। ক্লাস ফাঁকি দিয়ে এমন কাজ করানো অত্যন্ত গুরুতর অভিযোগ। তবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!