1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের আকাশে ঈদের চাঁদ না উঠলেও, মার্কেটে ভিড় চাঁদনি রাতের মতো ফরিদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা আওয়ামী লীগ নেতাকে ফুলের মালায় বরণ করলেন বিএনপির নবনির্বাচিত এমপি ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মধুখালীতে ইয়াবা সহ আটক- ২ মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার আসামীর গোডাউনের ১০ লাখ টাকার মালামাল বুঝিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার মুকসুদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালের কারাদণ্ড সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বিএনপি ক্ষমতায় আসলে দেশের অবস্থা আগের চেয়েও ভয়ানক হবে : এ্যাডভোকেট মিজানুর রহমান

সোহেল রানা
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪০৭ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে ওলামা সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, বিএনপি একটি বড় দল তারা ক্ষমতায় আসার আগেই তাদের পতনের অবস্থা নিজেরাই তৈরি করে রেখেছে। বিএনপি ক্ষমতায় আসলে দেশের অবস্থা আগের চেয়েও ভয়ানক হবে।
তিনি আরও বলেন, আপনি যাকে ভোট দিয়ে নেতা বানাবেন, সেই নেতা ভালো কাজ করলে তার ফল আপনারা পাবেন। আর নেতা যদি খারাপ কাজ করে তাহলে তার ফলও আপনারা পাবেন।
শনিবার (১১ অক্টোবর) সকালে মুকসুদপুর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের আহ্বায়ক হযরত মাওলানা মুফতি শারাফত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান। উপজেলা জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সদস্য সচিব মাওলানা শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব হাঃ মাওঃ মোঃ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব মাওঃ মোঃ ফায়েক উজ্জামান, পৌর ছদর মোঃ বজলুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ রত্তন মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আলামিন মোল্লা, পৌর সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ মাহাদী হাসান, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ তৈয়াবুর রহমান, পৌর সভাপতি মোঃ সাগর ইসলাম হারুন, উপজেলা ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আবু সাঈদ বিন আক্কাস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সরকারি মুকসুদপুর কলেজ শাখার সভাপতি আব্দুর রহমান প্রমূখ। এসময়, মুকসুদপুর উপজেলা জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের পুরাতন কমিটি বিলুপ্ত করে, মাওঃ ইমরান হোসাইনকে সভাপতি এবং হাঃ মাওঃ শফিকুল ইসলাম সবুজকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!