1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ চরভদ্রাসনে পুলিশকে আহত করে পালানো সেই কবির খান ঢাকায় গ্রেপ্তার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: ফরিদপুরে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুরে বিধবা নারীর মানববন্ধন

না ফেরার দেশে চলে গেলেন এনটিভির সাংবাদিক সারমত

সোহেল রানা
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩৬৬ Time View

গোপালগঞ্জ সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। এনটিভির (NTV) গোপালগঞ্জ স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমত আর নেই। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন— (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দীর্ঘদিন ধরে মাহবুব হোসেন সারমত গোপালগঞ্জ জেলায় এনটিভির সংবাদ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্থানীয় সাংবাদিকতায় ছিলেন অত্যন্ত নিবেদিত, সৎ ও পেশাদার। তার অক্লান্ত পরিশ্রম ও সংবাদপেশায় নিষ্ঠা স্থানীয় ও জাতীয় মহলে প্রশংসিত হয়েছিল।

তার মৃত্যুতে সহকর্মী সাংবাদিক, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পেশাজীবী গভীর শোক প্রকাশ করেছেন। মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গোপালগঞ্জের সাংবাদিক সমাজ, স্থানীয় গণমাধ্যম এবং শুভানুধ্যায়ীরা একে একজন সৎ, পরিশ্রমী ও মানবিক সাংবাদিকের অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন।তার জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!