1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গেরদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উত্তেজনা পূর্ণ খেলায় হাজারো দর্শকের উপস্থিতি

ইব্রাহিম হুসাইন
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৯ Time View

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” শ্লোগান নিয়ে ফরিদপুর সদর উপজেলার গেরদায় এক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে উত্তেজনা এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে গেরদা আবুল ফয়েজ মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে “গেরদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” এর প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত খেলোয়াড়কে বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছের একটি চারা গাছের উপহার দেন প্রধান অতিথি রাজিব হোসেন রাজীব। যেটা ব্যতিক্রমধর্মী এবং পরিবেশবান্ধব বলে পরিবেশ প্রেমিক সহ সর্ব মহলে প্রশংসা পাচ্ছে।

গত ২২ আগস্ট থেকে শুরু হওয়া ১৬ দলীয় এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করেন নগরকান্দা ফুটবল একাডেমী ও সদর উপজেলার গেরদা ইউনিয়নের দক্ষিণ বিলমামুদপুর একতা ফুটবল একাডেমী। ৭০ মিনিটের খেলায় প্রথমার্ধের শুরুতে ১ গোলের ব্যবধানে এগিয়ে যান দক্ষিণ বিলমামুদপুর একতা ফুটবল একাডেমী। খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেললেও শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে হেরে যায় নগরকান্দা ফুটবল একাডেমী।

এর আগে উদ্বোধনকালে জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন বলেন- যুব সমাজকে মাদক ও অনলাইন ক্যাসিনো আসক্তি থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এছাড়া নেতিবাচক মনোভাব থেকেও সমাজকে মুক্ত রাখতে অন্যতম সহায়ক ভূমিকা পালন করে খেলাধুলা। তিনি এই টুর্নামেন্টের সুন্দরভাবে শেষ করার জন্য এলাকাবাসীকে আহ্বান জানান৷

এ সময় বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী সৈয়দ মাহিন। এছাড়া অতিথি ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি জব্বার জমাদ্দার, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক ফয়সাল সরদার,গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ মোল্যা, জেলা ছাত্রদলের প্রচার মাহিদুল ইসলাম স্মরণ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!