1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি গোল্ডেন-৫ পেয়েও অনিশ্চিত শয়নের স্বপ্ন, চিকিৎসক হতে চায় টুঙ্গিপাড়ার মেধাবী কিশোর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জে এনসিপির মানববন্ধন কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের ফুটবল খেলার উদ্বোধন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ মুকসুদপুরে নিখোঁজের একদিন পর কুমার নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার সরকারি ছুটির দিনেও স্কুল খুলে সরকারি বিদ্যুৎ ও ফ্যান ব্যবহার করে প্রাইভেট পড়ান শিক্ষক পলাশ বালা বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, লাখ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক,,, বিপাকে ভুক্তভুগীরা গোপালগঞ্জে পৃথক তিন স্থানে বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার

জামিন নিতে এসে কারাগারে যুবলীগ নেতাসহ ৩ জন

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৮৫ Time View

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় জামিন নিতে এসে কারাগারে গেলেন ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ তিনজন।

সোমবার (১০ মার্চ) সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ফকিরের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শাহিন ফকির শাফিন (৪৫), তার ছোটভাই মো. কামাল ফকির (৩৮) ও একই ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের মো. হবি মোল্লার ছেলে মো. সেলিম মোল্লা (৪৫)।

জানা গেছে, সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলার এজাহারনামীয় ৬৮ নম্বর আসামি সেলিম মোল্লা, ৬৯ নম্বর আসামি শাহিন ফকির শাফিন ও ৮৪ নম্বর আসামি কামাল ফকির।তারা তিনজনই উচ্চ আদালত থেকে আগাম জা‌মিন নিয়ে‌ছিলেন। জা‌মিনের মেয়াদ শেষ হলে রাজবাড়ী আদালতে হা‌জির হয়ে জা‌মিন আবেদন করেন। আদালত জা‌মিন না দিয়ে তিনজনকে কারাগা‌রে পা‌ঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!