1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
“প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কাশিয়ানী সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৩ Time View

জেলার কাশিয়ানীতে অজ্ঞাত এক গাড়ির চাপায় দুই আরোহীসহ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। এর মধ্যে দীপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, উপজেলার পোনা গ্রামের বাড়ি থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলেন তারা। ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ ঘটনায় দিপু ও বিশাল ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, ‘আমরা ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!