1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি গোল্ডেন-৫ পেয়েও অনিশ্চিত শয়নের স্বপ্ন, চিকিৎসক হতে চায় টুঙ্গিপাড়ার মেধাবী কিশোর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জে এনসিপির মানববন্ধন কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের ফুটবল খেলার উদ্বোধন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ মুকসুদপুরে নিখোঁজের একদিন পর কুমার নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার সরকারি ছুটির দিনেও স্কুল খুলে সরকারি বিদ্যুৎ ও ফ্যান ব্যবহার করে প্রাইভেট পড়ান শিক্ষক পলাশ বালা বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, লাখ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক,,, বিপাকে ভুক্তভুগীরা গোপালগঞ্জে পৃথক তিন স্থানে বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার

জিয়া সাইবার ফোর্স সদস্যের ওপর হামলার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল 

রাজবাড়ী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৪১ Time View

জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফরহাদ হোসেনের ওপর হামলার অভিযোগ ওঠে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের ওপর। প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজবাড়ী জেলা যুবদল।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে জেলার পাংশা উপজেলার জাগির কয়া বাজারের যুবদলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কয়েকশো নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে।

পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল আলম (মুরাদ) বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর ইসলাম আরিফ, কালুখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনিছুর রহমান মোল্লা, পাংশা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সজিব রাজা প্রমুখ।

এসময় বক্তারা বলেন,ফরহাদ হোসেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির পক্ষে লেখালেখি করেন। এলাকায় মাদকের বিরুদ্ধে ছিল সোচ্চার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাংশা থেকে বাড়ি ফেরার পথে গোলাবাড়ি এলাকায় পৌছালে কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় তার কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনিয়ে নেয়।

দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!