1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
“প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ

কাশিয়ানীতে ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

কাশিয়ানী সংবাদদাতা
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৮ Time View

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে সাতটি ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই দলে সাতজন ডাকাত সদস্য থাকলেও পুলিশের উপস্থিত টের পোয়ে বাকিরা পালিয়ে যায়। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কাশিয়ানী হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলো- ঢাকার কদমতলী বস্তির নুর ইসলামের ছেলে মো. হাসান (২০) এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইউসুফ আলির ছেলে গাড়ির হেলপার মো. শিমুল (২৭)।
কাশিয়ানী হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার জানান, একটি পিকআপ দ্রুত বেগে ঢাকার দিকে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সদস্যরা সিগনাল দেয়। তাদের সিগনাল না মেনে পিকআপটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরও জানান, এ সময় পাঁচজন ডাকাত সদস্য পালিয়ে গেলেও দুজনকে পুলিশ ধরে ফেলে। গ্রেপ্তার ডাকাত সদস্যদের কাছ থেকে সাতটি ককটেল এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ডাকাতদের ব্যবহৃত পিকআপটিও। গ্রেপ্তার ডাকাত সদস্যদেরকে কাশিয়ানী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!