1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি গোল্ডেন-৫ পেয়েও অনিশ্চিত শয়নের স্বপ্ন, চিকিৎসক হতে চায় টুঙ্গিপাড়ার মেধাবী কিশোর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জে এনসিপির মানববন্ধন কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের ফুটবল খেলার উদ্বোধন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ মুকসুদপুরে নিখোঁজের একদিন পর কুমার নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার সরকারি ছুটির দিনেও স্কুল খুলে সরকারি বিদ্যুৎ ও ফ্যান ব্যবহার করে প্রাইভেট পড়ান শিক্ষক পলাশ বালা বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, লাখ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক,,, বিপাকে ভুক্তভুগীরা গোপালগঞ্জে পৃথক তিন স্থানে বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার

রাড়বাড়ীতে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৫৭২ Time View

রাড়বাড়ীতে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদরের আলীপুর এক নম্বর কলোনি গুচ্ছগ্রামে।
এই দম্পতি সারা জীবন আল্লাহর কাছে দোয়া করতেন যেন এক সাথে মরতে পারি। কিন্তু দেখেন দুঃখজনক হলেও সত্য দু’জনেরই জীবদ্দশায় একইসঙ্গে মৃত্যুবরণ করেন। অলৌকিকভাবে তাদের এই ইচ্ছা পূরণ হয়েছে।
একই দিনে আব্দুল কাদের ও জাহানারা বেগম দম্পতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জাহানারা বেগমের ভাগিনা মো. জাকির হোসেন জানান, বার্ধক্যজনিত অসুস্থতায় ১৯ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহানারা বেগম। প্রথমে স্বামী আব্দুল কাদেরের কাছে গোপন রাখা হয় স্ত্রীর মৃত্যুর খবর।
গভীর রাতে এ খবর জানতে পেরে সকালে স্ত্রীর লাশ দেখার আগেই মারা যান আব্দুল কাদের। পরে দুপুরে স্বামী-স্ত্রীর জানাজা শেষে পাশাপাশি কবরস্থানে দাফন করা হয় এই দম্পতিকে।
মৃত্যুকালে আব্দুল কাদেরের বয়স ছিল ৮৫ বছর এবং স্ত্রী জাহানারা বেগমের বয়স হয়েছিল ৭৫ বছর।
স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানায়, তারা বেঁচে থাকতে সব সময় কামনা করতেন একসঙ্গেই যেন তাদের মৃত্যু হয়। তারা মরণের পরেও পাশাপাশি কবরে থাকতে চেয়েছিলেন। অবশেষে অলৌকিকভাবে তাদের সেই ইচ্ছাই পূরণ হয়েছে। একই দিনে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন ওই দম্পতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!