1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি গোল্ডেন-৫ পেয়েও অনিশ্চিত শয়নের স্বপ্ন, চিকিৎসক হতে চায় টুঙ্গিপাড়ার মেধাবী কিশোর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জে এনসিপির মানববন্ধন কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের ফুটবল খেলার উদ্বোধন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ মুকসুদপুরে নিখোঁজের একদিন পর কুমার নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার সরকারি ছুটির দিনেও স্কুল খুলে সরকারি বিদ্যুৎ ও ফ্যান ব্যবহার করে প্রাইভেট পড়ান শিক্ষক পলাশ বালা বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, লাখ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক,,, বিপাকে ভুক্তভুগীরা গোপালগঞ্জে পৃথক তিন স্থানে বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর নবনিযুক্ত ডিসি মনোয়ারা বেগমের নিয়োগ বাতিল

রাজবাড়ী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬৩ Time View

রাজবাড়ীর নবনিযুক্ত জেলা প্রশাসন (ডিসি) হিসেবে নিয়োগ পাওয়া মনোয়ারা বেগমের নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক(ডিসি) নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে আরপিএটিসির উপপরিচালক মনোয়ারা বেগমকে রাজবাড়ীর ডিসি হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়।

আর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর জেলা প্রশাসক(ডিসি) আবু কায়সার খানকে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষের পরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়।

মনোয়ারা খাতুন ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি চট্টগ্রাম জেলায়। সে চট্রগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক(উপ-সচিব) পদে কর্মরত ছিলেন।

ডিসির নিয়োগ বাতিল দেওয়া ৮ জেলা হচ্ছে- লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী, দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!