1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি গোল্ডেন-৫ পেয়েও অনিশ্চিত শয়নের স্বপ্ন, চিকিৎসক হতে চায় টুঙ্গিপাড়ার মেধাবী কিশোর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জে এনসিপির মানববন্ধন কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের ফুটবল খেলার উদ্বোধন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ মুকসুদপুরে নিখোঁজের একদিন পর কুমার নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার সরকারি ছুটির দিনেও স্কুল খুলে সরকারি বিদ্যুৎ ও ফ্যান ব্যবহার করে প্রাইভেট পড়ান শিক্ষক পলাশ বালা বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, লাখ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক,,, বিপাকে ভুক্তভুগীরা গোপালগঞ্জে পৃথক তিন স্থানে বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ফেসবুকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে বিষাদগার,প্রভাষককে নোটিশ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৫৬৩ Time View

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের প্রভাষক শামীমা আক্তার মিনুর বিরুদ্ধে সরকারি অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষোদগার করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (২৭ মার্চ) নোটিশ দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। আগামী সাত কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে,শামীমা আক্তার মিনু একজন সরকারি বেতনভুক্ত কর্মচারী হয়েও আজ বুধবার (২৭ মার্চ) আনুমানিক সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্টের মাধ্যমে বিষাদগার করেন।অনুষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতার বিচার কার্যক্রম ও পুরস্কার প্রদান কে প্রশ্নবিদ্ধ দাবী করে অযৌক্তিকভাবে উপজেলা প্রশাসনকে হেয় প্রতিপন্ন করেন।তবে তার বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন হলেও তা জনমনে অপ্রীতিকর মনোভাব সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত প্রভাষক শামীমা আক্তার মিনু বলেন, আমার কাছে কারণ দর্শানোর নোটিশ আসে নাই।আপনার কাছ থেকেই জানলাম। ফেসবুক পোস্টের বিষয়টি তিনি শিকার করে বলেন,আমি দেশ প্রেম জাগ্রত করতে ফেসবুকে লিখেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন,২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস সমূহের মধ্যে অন্যতম দিবস হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত। দিবসটি উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম। অত্যন্ত সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটির আয়োজন করায় তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। সঠিক কারণ দর্শাতে না পারলে উদ্ধতন কর্মকর্তাদের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!