1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি গোল্ডেন-৫ পেয়েও অনিশ্চিত শয়নের স্বপ্ন, চিকিৎসক হতে চায় টুঙ্গিপাড়ার মেধাবী কিশোর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জে এনসিপির মানববন্ধন কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের ফুটবল খেলার উদ্বোধন কাশিয়ানীতে পুলিশের অভিযানে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ মুকসুদপুরে নিখোঁজের একদিন পর কুমার নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার সরকারি ছুটির দিনেও স্কুল খুলে সরকারি বিদ্যুৎ ও ফ্যান ব্যবহার করে প্রাইভেট পড়ান শিক্ষক পলাশ বালা বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, লাখ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক,,, বিপাকে ভুক্তভুগীরা গোপালগঞ্জে পৃথক তিন স্থানে বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭৫ Time View

রাজবাড়ী জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান ও উপ-সহকারী প্রকৌশলী মো: কবিরুল আলমের বিরুদ্ধে অনিয়ম আর দুর্নীতি অভিযোগ দেওয়া হয়েছে জেলা প্রশাসকের কাছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক আবু কায়ছার খানের কাছে রাজবাড়ী গণপূর্ত বিভাগের ঠিকাদার বৃন্দ এ অভিযোগ করে। অভিযোগ সূত্র মতে,নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান সপ্তাহে দুইদিন অফিস করেন। অফিসে আসেন ১২ টার পরে চলে যান আড়াইটা বাজলেই চলে যান। কোন ঠিকাদারের সাথে ঠিক মতো কথা বলেন না।
এছাড়াও প্রতিবছর এ.পি. পি (মেরামত) কাজ আসে প্রায় ৩.৫ কোটি টাকার। এই কাজ গুলো নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী মো: কবিরুল আলম নিজস্ব কিছু ঠিকাদারদের মাধ্যমে অর্থের বিনিময়ে বন্টন করেন অভিযোগ আছে। অভিযোগ রয়েছে বেনামি ভাউচার করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার।
নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের বাড়ি মানিকগঞ্জ হাওয়ায় সেই এলাকার ঠিকাদার কে রাজবাড়ী ২৫০ আসন বিশিষ্ট হাসপাতালের সিসিটিভি ক্যামেরার কাজ পাইয়ে দেন। এই কাজ সম্পূর্ণ করা না হলেও ঠিকাদারের চূড়ান্ত বিল পরিশোধ করেন।
এছাড়াও উপ-সহকারী প্রকৌশলী মো: কামরুল আলম দীর্ঘ ১২ বছর যাবত রাজবাড়ীতে চাকরি করার সুবাদে নিজস্ব ২/৩ জন ঠিকাদারের মাধ্যমে নির্বাহী প্রকৌশলীর যোগ-সাজসে পার্টনারশিপে কাজ গুলো করে থাকেন। যা আইন পরিপন্থী।
এ বিষয় রাজবাড়ী জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান এর মোবাইল নং ০১৮৮০৭২৪৬৫৬ কলদিলে ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নিয়া সম্ভব হয়নি এবং উপ-সহকারী প্রকৌশলী মো: কবিরুল আলমের বক্তব্য নিয়ার জন্য তার মোবাইল নাম্বার নং ০১৭১১১৩১২৬৪ তে বার বার কল দিলে তিনি ফোনটি রিসিভ করেন নাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!