1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এডিসের লার্ভা পাওয়ার পর রড নিলাম, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবসায়ী আনিছুর রহমানের সংবাদ সম্মেলন সালথা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ কামারখালীতে জমকালো উল্টো রথযাত্রা: পানি হাতে ভক্তদের পাশে চেয়ারম্যান প্রার্থী জুয়েল চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দ্যুতি ছড়াচ্ছেন নতুন প্রজন্মের নতুন মুখ আল আমিন বিশ্বাস টুঙ্গিপাড়ায় ড্রেন পরিষ্কার অভিযান শুরু, জলাবদ্ধতা ও মশার বিস্তার রোধে পৌরসভার উদ্যোগ এজলাসে পেপারওয়েট নিক্ষেপের বিতর্ক: গোপালগঞ্জের বিচারক সুজন মিয়ার বদলি বীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি সেলাই মেশিন বিতরণ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ইয়াবাসেবীর কারাদণ্ড জামায়াত যদি দলের নাম থেকে ইসলাম শব্দ বাদ দেয় তাহলে তারা নিজেরা উপকৃত হবে দেশের মানুষেরাও মুক্তি পাবে — ইব্রাহিম মোল্লা ফরিদপুরের মধুখালীতে পারিবারিক কলহে জামায়াত কর্মীর পুরুষাঙ্গে কেটে দিলেন স্ত্রী , স্ত্রী আটক

এডিসের লার্ভা পাওয়ার পর রড নিলাম, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবসায়ী আনিছুর রহমানের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২ Time View

রাজধানীর উত্তরার একটি নির্মাণাধীন প্লটে এডিস মশার লার্ভা পাওয়ার ঘটনায় প্রায় ১৫ টন রডসহ নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের বিরুদ্ধে। এ সময় ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. আনিছুর রহমান ।
শনিবার (৪ জুলাই) রাজধানীর বিজয়নগরের ক্যাপিটাল মার্কেটে জার্নালিস্ট ফোরামের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ব্যবসায়ী মো. আনিছুর রহমান। এ সময় নরসিংদী জেলা সমিতি, ঢাকার সহসভাপতি মো. মাহবুবুর রহমান ও শিল্পী রিসান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আনিছুর রহমান বলেন, গত বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে পাশের একটি ভবনের দারোয়ান তাকে ফোন করে জানান, তার নির্মাণাধীন প্লটে এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। খবর পেয়ে তিনি প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে দেখেন, প্লটে রাখা প্রায় ১৪ থেকে ১৫ টন রড, তিনটি মিক্সচার মেশিনসহ নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করা হয়েছে এবং ট্রাকে করে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করেন, পরে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তিনি কথা বলতে রাজি হননি। পরিচয়পত্র দেখানোর পরও তা ফিরিয়ে দেন।
আনিছুর রহমানের দাবি, তিনি মশার লার্ভার দায়ে নির্ধারিত জরিমানা দিতে সম্মত ছিলেন। তবে কেন তার নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করা হলো, সে বিষয়ে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের বিরুদ্ধে কথা বলার অভিযোগ তুলে সাত বছরের কারাদণ্ডের হুমকি দেন এবং পুলিশ ডাকতে বলেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, ঈদুল আজহার পর নির্মাণকাজের জন্য প্লটে প্রায় ১৫ টন রড, তিনটি মিক্সচার মেশিন এবং বোরিংয়ের সরঞ্জাম রাখা হয়েছিল। ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর করা মানি রিসিটের মাধ্যমে এসব মালামাল অন্য ব্যক্তিদের কাছে নিলামে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনার বিচার, নিলামে বিক্রি হওয়া মালামাল ফেরত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ী।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্নশীল কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!