1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
একসঙ্গে মরার সিদ্ধান্ত, যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক; শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের আগের দিন গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক দুই যুবক কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখা দিন বদলেছে, মাঝি বদলেছে; থামেনি বর্ণি বাওড়ের খেয়া পারাপার বোয়ালমারীতে কলেজ শিক্ষকের অভিনব জালিয়াতি সদরপুরে এসএসসি ’৯৮ ব্যাচের পুনর্মিলনী ও নতুন কমিটি গঠন ফরিদপুরে উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: মাইক্রোবাস ও একাধিক মোবাইলসহ গ্রেফতার ১ তৃণমূল থেকে কেন্দ্রীয় কমিটিতে গোপালগঞ্জের ইব্রাহিম মোল্লা সদরপুরে জুলাই আন্দোলনের চেতনা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের আহবান

একসঙ্গে মরার সিদ্ধান্ত, যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক; শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা

Sk Md Arif
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিউ যমুনা সেতুতে যান এক প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে নদীতে ঝাঁপ না দিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান তরুণী। অন্যদিকে প্রেমিক যমুনা নদীতে ঝাঁপ দিলে পুলিশ ও স্থানীয় ডুবুরি দলের দ্রুত অভিযানে তাকে জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, যুগলটি আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে গিয়েছিলেন। সেতুতে কিছুক্ষণ কথা বলার পর পূর্বপরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।

তবে তার সঙ্গে থাকা তরুণী নদীতে ঝাঁপ না দিয়ে সেতু থেকেই পুরো ঘটনাটি দেখেন। প্রেমিককে নদীতে তলিয়ে যেতে দেখার পরও তিনি শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিছুক্ষণ চেষ্টার পর আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চলে যাওয়া তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!