মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন প্রান্তীক জনগোষ্ঠী যদি ভালো থাকে তাহলে এদেশের মানুষ ভালো থাকবে। এজন্য তিনি প্রান্তীক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে ইশতেহার ঘোষনা করেছিলেন হাত থেকে ভোটের কালি মোছার আগে সেসব ইশতেহার পালন করেছেন৷ ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মউকুফ করেছেন৷ আপনারা বিএনপি সরকারের উপর আস্থা রাখবেন। শনিবার (১৬) মে সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প ( ১ম সংশোধিত) এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক আহসান হাসিব খান। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আজিজুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপজেলার ৬০ জন মৎস্য জীববীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।