1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়লো ব্রিজ, আহত ৫ মুকসুদপুরে ইজিবাইক চালক শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

ফরিদপুরে কঠোর নিরাপত্তায় এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: কেন্দ্র পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৬ Time View
সারাদেশের ন্যায় ফরিদপুর জেলাতেও আজ (মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬) থেকে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সকালে ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজম।
পরিদর্শনকালে কর্মকর্তারা কেন্দ্রগুলোতে ছাত্র-ছাত্রীরা যাতে কোনো ধরনের মানসিক চাপ ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করার নির্দেশ দেন। এছাড়া পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের কার্যক্রমও সরাসরি তদারকি করেন তারা।
পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে অভিভাবক ও সাধারণ মানুষের জটলা নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গুজব রোধে এবং পরীক্ষার প্রশ্নপত্র বহনে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়।
কেন্দ্র পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম সংবাদমাধ্যমকে জানান, “পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেজন্য জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে”।
মো. শামছুল আজম বলেন, “ফরিদপুর জেলা পুলিশ যেকোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে সর্বদা সচেষ্ট। আমরা কেন্দ্রগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছি যাতে ছাত্র-ছাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের মেধার প্রতিফলন ঘটাতে পারে।”
ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো পরীক্ষাকালীন সময়ে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ বা নকল সরবরাহের চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, প্রথম দিনের পরীক্ষায় ফরিদপুরের কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল সন্তোষজনক এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!