1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৮৭ বছরের অকিল শীল, ৬৬ বছর ধরে পুকুরপাড়ের পিঁড়িতে চুল কাটছেন ‎ মধুখালীতে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফরিদপুরের আকাশে ঈদের চাঁদ না উঠলেও, মার্কেটে ভিড় চাঁদনি রাতের মতো ফরিদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা আওয়ামী লীগ নেতাকে ফুলের মালায় বরণ করলেন বিএনপির নবনির্বাচিত এমপি ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মধুখালীতে ইয়াবা সহ আটক- ২ মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার আসামীর গোডাউনের ১০ লাখ টাকার মালামাল বুঝিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার মুকসুদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালের কারাদণ্ড

মুকসুদপুরে ২৪ পরিক্ষার্থীকে বহিস্কার

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১১৫৪ Time View

মুকসুদপুরে এইচএসসি পরিক্ষার কেন্দ্র মোবাইল ফোন ও নকল করা অপরাধে ২৪ পরিক্ষার্থীকে বহিষ্কার করেছে মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা।
গতকাল মঙ্গলবার মুকসুদপুর উপজেলা সদরের এসজে মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই ২৪ শিক্ষার্থীর বহিষ্কারের ঘটনা ঘটে। মুকসুদপুর কলেজের শিক্ষক ড. কবির উদ্দিন আহম্মেদ এ বিষয়ে নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত ওই ২৪ পরিক্ষার্থীর মধ্যে ২৩ জন ছাত্র ও ১ জন ছাত্রী। তারা সকলে সরকারি মুকসুদপুর কলেজের থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা বলেন, সরকারি মুকসুদপুর কলেজের এ বছর ২ হাজার ১শ পরিক্ষার্থী এইচএসসি পরিক্ষায় অংশগ্রহ করেন। ওই পরিক্ষার্থীদের মধ্যে এসজে মডেল উচ্চ বিদ্যালয় মুকসুদপুর একটি কেন্দ্রে ১৭শ পরিক্ষার্থী ছিলেন।
বহিস্কৃত ওই ২৪ পরিক্ষার্থীর মধ্যে ২০ জন স্মার্ট ফোন নিয়ে পরিক্ষার হলে প্রবেশ করে। অন্য চার পরিক্ষার্থী বাহির থেকে ফটোকপি করে নকল নিয়ে হলে প্রবেশ করে।
পরিক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পর তাদের শারীরিক অঙ্গভঙ্গিতে বোঝা যাচ্ছিলো তার অসাধু পথ অবলম্বন করছে। ওই সময় ওই হলে দ্বায়িত্ব থাকা শিক্ষকদের সাথে নিয়ে পরিক্ষার্থীদের শরীর তল্লাশি করলে তাদের কাছে স্মাট ফোন পাওয়া যায়। তাদের ফোনে এসএমএস ও ছবির মধ্যমে উত্তর আসছে এবং তা দেখে ওই ২০ শিক্ষার্থী খাতায় লিখছেন। বাকি চার পরিক্ষার্থীর কাছে থেকে পাওয়া ফটোকপি কাগজের সাথে তাদের খাতায় লেখায় মিল পাওয়ায় ২৪ পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
২৪ পরিক্ষার্থী অসাধু পথ অবলম্বন করার অপরাধে বহিস্কার করার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আমিনুর রহমান, কেন্দ্র সচিব সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক কবির উদ্দিন আহম্মেদ, ট্যাগ কর্মকর্তা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!