1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১১ Time View

দীর্ঘদিনের লুকোচুরি শেষ হলো মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো: শাওন মৃধার (৩৬)। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)-এর এক সফল অভিযানে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ভোর আনুমানিক ৪টার দিকে র‍্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস দল কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। একটি পরিকল্পিত ঘেরাওয়ের মাধ্যমে সেখান থেকে শাওন মৃধাকে আটক করতে সক্ষম হন র‍্যাব সদস্যরা।

​গ্রেফতারকৃত শাওন মৃধা রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর গ্রামের মো: হান্নান মৃধার ছেলে। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং- ৩৭) দায়ের করা হয়েছিল।

​আদালত উক্ত মামলার রায়ে শাওনকে ০৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশ হওয়ার পর থেকেই সে গ্রেফতার এড়াতে পলাতক ছিল।

র‍্যাব-১০ জানায়, গ্রেতারের পর “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল”।পরে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১০-এর পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার নিশ্চিত করেছেন যে, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

​অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!