1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা

সালথার রামকান্তপুরে শীতার্ত মানুষের পাশে তরুণ আলেমসমাজ

লাবলু মিয়া:
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪১৭ Time View

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ আলেমসমাজ। ইসলামী যুব সংঘের উদ্যোগে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রামকান্তপুর ইসলামী যুব সংঘের আয়োজনে এ মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের সার্বিক দিকনির্দেশনায় এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা মোশাররফ হুসাইনের নেতৃত্বে তরুণ আলেমসমাজ শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন হাফেজ আতিক, আলহাজ্ব হাফেজ মিসবাহ উদ্দিন, মুফতি এনায়েত তালুকদার, হাফেজ মাওলানা তালুকদার আমান হোসাইন, হাফেজ শামীম বারী, হাফেজ আবুল হাসান, মুফতি তাজুল ইসলাম ও মামুনুর রশিদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ধর্মীয় দায়িত্ব। ভবিষ্যতেও ইসলামী যুব সংঘ এ ধরনের সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ইসলামী যুব সংঘ (রেজি: ফরিদ–২০১) ১৯৯৪ সাল থেকে নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!