1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক বৈশাখী উৎসবেও ‘কিপটামি’: শিক্ষার্থীদের পাতে ১০০ টাকার বাটা মাছ, বিতর্কে অধ্যক্ষ মধুখালীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও পান্তা-ইলিশের উৎসব সালথায় সেতু নির্মাণ : জমি মালিকদের উপস্থিত থাকার আহ্বান ইউএনওর রোটারি ক্লাব অব ফরিদপুরের ৪০তম অভিষেক অনুষ্ঠিত ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা সভা: মাদক ও অবৈধ বালুর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা

সালথায় মরহুম কেএম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লাবলু মিয়া
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৫০ Time View

ফরিদপুরের সালথায় মরহুম কেএম ওবায়দুর রহমান স্মৃতি ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকালে সালথা উপজেলার গট্টি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফরিদপুর একাদশ বনাম নগরকান্দা ফুটবল একাডেমী। রোমাঞ্চকর এ খেলায় নগরকান্দা ফুটবল একাডেমীকে ২-১ গোলে পরাজিত করে ফরিদপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

টুর্নামেন্ট কমিটির সভাপতি ও গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহীন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, গট্টি উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য খন্দকার রেজাউর রহমান চয়ন, বিএনপি নেতা শাহিনুর রহমান শাহীন, শওকত আলী শরীফ, নুর আলম মোল্যা, নুর মোহাম্মাদ নুরু, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানস্থলে স্থানীয় সমাজপতি মুনছুর মাতুব্বর, আবু কাইয়ুম, এনায়েত হোসেন চানমিয়া, হাফেজ মহিউদ্দিন, মনিরুজ্জামান মনিরসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!