1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাজবাড়ী যৌথ বাহিনীর অভিযান পিস্তল ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি, জাহিদুর রহিম মোল্লা
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩৯১ Time View

রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে যৌথ বাহিনী অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।

গতকাল ৯ই নভেম্বর ভোরে সদর উপজেলার গোয়ালন্দ মোড় ব্র্যাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের ব্র্যাকপাড়া এলাকার মোঃ আকাশ মোল্লা (২৮) ও সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্ত পাড়া এলাকার মোঃ তাজুল ইসলাম। আটককৃতদের মধ্যে আকাশ মোল্লা ওয়ারেন্টভুক্ত আসামী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ব্র্যাক পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় পিস্তল, ৬টি ওয়ান শুটারগানের কার্তুজ, ২টি পিস্তলের কার্তুজ ও ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হক বলেন, এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!