1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ চরভদ্রাসনে পুলিশকে আহত করে পালানো সেই কবির খান ঢাকায় গ্রেপ্তার

মুকসুদপুরে চার দফা দাবীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফরমের মানববন্ধন

মুকসুদপুর সংবাদদাতাতা
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৩৯ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে চার দফা দাবীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফরমের উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পযন্ত ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের আয়োজনে, মুকসুদপুর ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক গ্রাহক পাঠক ফোরামের সদস্য আবু তালিব ফরাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হুসাইন আহমেদ রিদয়, খালিদ মল্লিক, মোঃ মুবিন হোসেন।
এসময় বক্তারা ৪ দফা দাবী উল্লেখ করেন।
দাবী গুলো হলঃ ২০১৭ থেকে ২০২৪ এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে।
২. অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে।
৩. এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে।
৪. যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফরমের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!