1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়লো ব্রিজ, আহত ৫ মুকসুদপুরে ইজিবাইক চালক শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

বিআরটিসি টুঙ্গিপাড়া বাস ডিপো যেন দুর্নীতির আখড়া

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৮১ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপো বর্তমানে অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যাপক সমালোচিত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এই ডিপো এখন যেন “দুর্নীতির ডিপো”তে পরিণত হয়েছে।
কাজ না করেও হাজিরা খাতায় স্বাক্ষর
অভিযোগ রয়েছে, ডিপোর বহু কর্মচারী নিয়মিত অফিসে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করেন এবং নির্দ্বিধায় বেতন উত্তোলন করেন। ফলে একদিকে সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে প্রকৃত কর্মীরা সঠিকভাবে কাজ করলেও প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না।
পলাতক আসামীর নামও কর্মচারীর তালিকায়!
আরও বিস্ময়কর তথ্য হলো—এই ডিপোতে মার্ডার কেসের পলাতক আসামী কর্মচারী হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। তারা আইনের চোখ এড়িয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন এবং বেতন গ্রহণ করেন বলে অভিযোগ উঠেছে। এ ধরনের ঘটনার কারণে এলাকায় তীব্র ক্ষোভ ও বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, বিআরটিসির এই ডিপোকে দুর্নীতির আখড়া থেকে উদ্ধার করতে হলে জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এই সরকারি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা
এই বিষয়ে বিআরটিসি টুঙ্গিপাড়া ডিপোর কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রশ্ন—“আইনভঙ্গকারী, এমনকি খুনের মামলার আসামীরা যদি সরকারি চাকরির বেতন পেয়ে যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা ও রাষ্ট্রের সুনাম কোথায় দাঁড়াবে?”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!