1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোয়ালন্দে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৫০০ Time View

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ দৌলতদিয়া টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার সরদার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি গোয়ালন্দ উপজেলার জলিল সরদার পাড়ার মো. মজিদ সরদারের ছেলে।
এ বিষয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিন বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দৌলতদিয়া ১ নম্বর বন্ধ ফেরিঘাটের ইট-সলিং সড়ক থেকে ২৫ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা সহ মো. শাওনুর রহমান চঞ্চল (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। শাওনুর মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার পশ্চিম বাস্তা গ্রামের মো. নূর আলম মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শাওনুরের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!