1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মুকসুদপুর বিক্রয় প্রতিনিধি জোট মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার গোপালগঞ্জের ৯ নম্বর সাতপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মো. বিল্লাল হোসেন কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মুকুল মোল্যা এলজিইডির সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জের শীতলাই গ্রামের ক্যান্সারে আক্রান্ত খাদিজা, বাঁচতে চান কাশিয়ানীতে নসিমনের নিয়ন্ত্রন হারিয়ে নিহত ১, আহত ২ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

ফরিদপুরে যুব অনূর্ধ্ব ১৮ কাবাডি প্রতিযোগিতা শুরু

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩৮ Time View

ফরিদপুরে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষ্যে যুব অনূর্ধ্ব ১৮ বালক-বালিকা দলের কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা পুলিশের আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় আজ বেলা ১১টায় ফরিদপুর স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল এবং সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিনহাযুল আবেদীনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এদিন মধুমতি জোনের অধীনে ৮টি জেলার বালক ও বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী জেলাগুলো হলো- মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, ঢাকা, মাগুরা, রাজবাড়ি এবং নারায়ণগঞ্জ। মোট ১৬টি দল এতে অংশগ্রহণ করেছে।

এই প্রতিযোগিতা থেকে ৮টি বিভাগ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল নির্বাচিত হবে, যারা ঢাকায় অনুষ্ঠিত বিভাগীয় চূড়ান্ত খেলায় অংশ নিবে।
খেলা পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য মো. মাসুদুর রহমান চুন্নু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!